'রকমারি স্টোর' ও 'সম্প্রীতি' প্রতিষ্ঠান দুটির অর্থায়নে উদ্দেশ্য এক নয়- মতামত দাও।
উত্তর: 'রকমারি স্টোর' ও 'সম্প্রীতি' প্রতিষ্ঠান দুটির অর্থায়নের মূল উদ্দেশ্য এক নয়- এ ব্যাপারে আমি একমত। ব্যবসায় প্রতিষ্ঠান হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠান। অপরদিকে মানব কল্যাণের উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠান হলো অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাই এ দুটি প্রতিষ্ঠানের অর্থায়নের উদ্দেশ্য ভিন্ন। উদ্দীপকে, জনাব রাকিব একজন হোটেল ব্যবসায়ী। তিনি 'সম্প্রীতি' নামে একটি দাতব্য প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করেন যেখানে জনকল্যাণের উদ্দেশ্যে স্বল্পমূল্যে বিভিন্ন সেবা প্রদান করা হয়। উদ্দীপকে 'রকমারি স্টোর' প্রতিষ্ঠানটির অর্থায়নের ধরনটি হলো ব্যবসায় অর্থায়ন। এটি মূলত একটি একমালিকানা কারবার। কারণ এর মালিক একজন। এ ধরনের কারবারের অর্থায়নের বৈশিষ্ট্য হচ্ছে বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা। তহবিল সংগ্রহের উৎস হিসেবে মালিকের নিজস্ব তহবিল, মুনাফা, আত্মীয়স্বজন থেকে গৃহীত ঋণ ইত্যাদি ব্যবহৃত হয়। এ ধরনের প্রতিষ্ঠানে লাভ হলে মালিক একা ভোগ করে, লোকসান হলে ক্ষতিপূরণের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি ব্যবহৃত হয়। নিজস্ব তহবিল নিয়োগ করে এর যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করে মুনাফা অর্জন করাই এ ধরনের প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য। অন্যদিকে 'সম্প্রীতি' একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং জনকল্যাণ। তাই বলা যায়, 'রকমারি স্টোর' ও 'সম্প্রীতি' প্রতিষ্ঠান দুটির অর্থায়নের মূল উদ্দেশ্য এক নয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
'রকমারি স্টোর' ও 'সম্প্রীতি' প্রতিষ্ঠান দুটির অর্থায়নে উদ্দেশ্য এক …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর