জনাব শহীদুলের কাজকে কী বলা হবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব শহীদুলের কাজকে অর্থায়ন বলা হবে। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও এর ব্যবহারসংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। এর মাধ্যমে অর্থের আগমন ও নির্গমন প্রবাহ সৃষ্টি করা হয়। কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে, কোথায় কীভাবে বিনিয়োগ করা হলে প্রকল্পটি সর্বোচ্চ সুবিধা দিবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। উদ্দীপকে জনাব শহীদুল একজন ব্যবসায়ী। তিনি নতুন বাড়ি নির্মাণ করতে আগ্রহী। এই জন্য জনাব শহীদুল আত্মীয়-স্বজন থেকে ২৫ লক্ষ টাকা ধার করেন। পাশাপাশি বন্ধু-বান্ধব থেকেও [গণিত] লক্ষ টাকা নেন। এক্ষেত্রে জনাব শহীদুল মূলত বাড়ি নির্মাণকে লক্ষ্য করে তহবিল সংগ্রহ করেছেন। অন্যদিকে, তার বাড়ি নির্মাণের পরেও কিছু অর্থ উদ্বৃত্ত থেকে যায়। উক্ত অর্থ তিনি [গণিত] হারে ব্যাংকে জমা রাখেন। জনাব শহীদুল এ পর্যায়ে তহবিল বিনিয়োগ করেছেন। মূলত জনাব শহীদুলের সম্পূর্ণ কাজকে তহবিল ব্যবস্থাপনা বা অর্থায়ন বলা যায়। কারণ তিনি তহবিলের উৎস নির্ধারণের পাশাপাশি তা লাভজনক খাতে বিনিয়োগও করেছেন। সুতরাং, জনাব শহীদুলের সামগ্রিক কাজ অর্থায়নের আওতাভুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব শহীদুলের কাজকে কী বলা হবে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর