উদ্দীপকে কোন ধরনের কাঠামোভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের উল্লেখ আছে তা ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাংকিং কাঠামোর ভিত্তিতে উদ্দীপকে ব্যাংকসমূহ গ্রুপ ব্যাংকিং-এর অন্তর্ভুক্ত। এ ব্যাংক ব্যবস্থায় দুই বা ততোধিক ব্যাংক একটি শক্তিশালী ব্যাংকের অধীনে একত্রিত হয়ে ব্যাংকিং কাজ পরিচালনা করে। যে ব্যাংক গ্রুপ ব্যাংকিং কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তাকে হোল্ডিং ব্যাংক বলা হয়। আর নিয়ন্ত্রিত ব্যাংকগুলো হলো সাবসিডিয়ারি ব্যাংক। উদ্দীপকে সান, মুন এবং স্টার তিনটি আলাদা ব্যাংক। সান ও মুন ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রণ করে স্টার ব্যাংক। এক্ষেত্রে, স্টার ব্যাংক সান ও মুন ব্যাংকের বেশিরভাগ শেয়ারের মালিক। অর্থাৎ, স্টার ব্যাংক এখানে হোল্ডিং ব্যাংক। অন্যদিকে, সান ও মুন সাবসিডিয়ারি ব্যাংক। আর গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় সাবসিডিয়ারি ব্যাংকগুলো হোল্ডিং ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই বলা যায়, উদ্দীপকে গ্রুপ ব্যাংকিং কার্যক্রমের উল্লেখ আছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের কাঠামোভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের উল্লেখ আছে তা…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর