উদ্দীপকে ঋণ নেওয়া কোন ধরনের অর্থায়ন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ইমনের ঋণ নেওয়া পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়ন বলতে পরিবারের জন্য পরিকল্পনামাফিক উৎস নির্ধারণ ও তার ব্যবহারকে বোঝায়। পরিবারের আয় পর্যাপ্ত না হলে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা ঋণ নেওয়াই পারিবারিক অর্থায়নের উৎস। এ অর্থায়নের মূল উদ্দেশ্য কীভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীণ মঙ্গল হয় তা নির্ধারণ করা। ইমনের পরিবারের আয় যথেষ্ট না হওয়ায় তাকে পারিবারিক অর্থায়নের উৎস থেকে ঘাটতি পূরণ করতে হচ্ছে। এ ধরনের অর্থায়নে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিচিত ব্যক্তি থেকে ঋণ নিয়ে অর্থ সংগ্রহ করা হয়। পারিবারিক অর্থায়নে নিয়মিত আয়ের সাথে সঙ্গতি রেখে নিয়মিত ব্যয়সমূহ নির্ধারণ করা হয়। তাই বলা যায়, উদ্দীপকের ইমন পারিবারিক অর্থায়নের উৎস থেকে ঋণ নিয়ে অর্থ সংগ্রহ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
উদ্দীপকে ঋণ নেওয়া কোন ধরনের অর্থায়ন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর