'রূপসী ব্যাংক'-এর কাজ যথার্থ কিনা? মতামত দাও।
উত্তর: 'রূপসী ব্যাংক'-এর কাজ তারল্য নীতি ও মুনাফার নীতি আলোকে যথার্থ হয়নি। গ্রাহকদের চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ তরল সম্পত্তি সংরক্ষণের কৌশলকে বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলা হয়। তারল্য অবস্থা সংরক্ষণপূর্বক অতিরিক্ত তহবিল নিরাপদ ও লাভজনক খাতে ঋণ প্রদান বা বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারার নীতিকে মুনাফা অর্জনের নীতি বলা হয়। উদ্দীপকে 'রূপসী ব্যাংক' গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে অর্থ তরল অবস্থায় জমা রেখে দেয়। রূপসী ব্যাংক জমাকৃত অর্থ অন্য কোনো খাতে বিনিয়োগ করে না। উদ্দীপকে 'রূপসী ব্যাংক' মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। এই ব্যাংককে তার জমাকৃত উদ্বৃত্ত অর্থ বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করতে হবে। কিন্তু রূপসী ব্যাংক গ্রাহকের জমাকৃত অর্থ তরল হিসেবে জমা রেখেছে। ফলে ব্যাংকের মুনাফা অর্জন সম্ভব হচ্ছে না। তারল্য সংরক্ষণের পাশাপাশি মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই বলা যায়, তারল্য ও মুনাফার নীতি অনুযায়ী রূপসী ব্যাংকের কাজ যথার্থ হয়নি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
'রূপসী ব্যাংক'-এর কাজ যথার্থ কিনা? মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর