কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী 'ধরনী ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী 'ধরনী ব্যাংক' হলো শাখা ব্যাংক। শাখা ব্যাংক একটি প্রধান কার্যালয়ের অধীনে দেশ-বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এ ব্যাংক দেশের অভ্যন্তরে ও পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংকিং কার্যক্রম ছড়িয়ে দেয় বলে একে বৃহদায়তন ব্যাংকও বলা হয়। আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থা শাখা ব্যাংক ব্যবস্থায় পরিচালিত হয়। উদ্দীপকের 'ধরনী ব্যাংকটি' সারাদেশে তার বিভিন্ন শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা দিয়ে আসছে। উক্ত ব্যাংকটি নতুন নতুন সেবা ও পণ্যের (ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং) মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনে লেনদেনের বিভিন্ন কাজ সহজ করে তুলছে। প্রধান কার্যালয়ের অধীনে শাখা ব্যাংকের শাখাগুলো পরিচালিত হয়। তাই এর আলাদা কোনো সত্তা থাকে না। সুতরাং, উদ্দীপকের 'ধরনী ব্যাংক' কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী একটি শাখা ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
কাঠামোভিত্তিক শ্রেণি অনুযায়ী 'ধরনী ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর