জীবনযাত্রার মানোন্নয়নে ধরনী ব্যাংক-এর ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে 'ধরনী ব্যাংক' বিভিন্ন উপায়ে (আধুনিক ব্যাংকিং সেবাসমূহ) ভূমিকা রাখতে সক্ষম। ব্যাংক হলো এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান। মূলত গ্রাহকদের জমাকৃত অর্থ আমানত হিসেবে নেওয়া ও ঋণ দেওয়ার মাধ্যমে ব্যাংক ব্যবসায় পরিচালিত হয়। এছাড়া ব্যাংক গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেয়। উদ্দীপকে 'ধরনী ব্যাংক' একটি বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক জনগণের জমাকৃত অর্থ আমানত হিসেবে নেয়। আবার উক্ত অর্থ থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি সেবা এ ব্যাংক প্রদান করে। অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো ধরনী ব্যাংক। গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এ ব্যাংক বিভিন্ন সেবার প্রচলন করে। সেবাদানের মাধ্যমে মুনাফা অর্জনই ধরনী ব্যাংকের মূল উদ্দেশ্য। ব্যাংকের এসব নতুন সেবা ও পণ্য গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটায়। এটিএম মেশিনের প্রচলনের ফলে মানুষ খুব সহজে যেকোনো সময়ে নগদ টাকা তুলতে পারছে। ক্রেডিট কার্ড দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ টাকা ছাড়াই কেনাকাটা করতে পারছে। এছাড়া মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে ব্যাংকিং সেবাকে সহজ করা হয়েছে। তাই বলা যায়, জীবনযাত্রার মানোন্নয়নে 'ধরনী ব্যাংক' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জীবনযাত্রার মানোন্নয়নে ধরনী ব্যাংক-এর ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লে…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর