জনাব আশরাফের চলতি মূলধন ব্যবস্থাপনা কারবারি অর্থায়নের নীতির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: চলতি মূলধন ব্যবস্থাপনা জনাব আশরাফের ব্যবসায় অর্থায়নের উপযুক্ততার নীতির অন্তর্গত। এ নীতি অনুযায়ী চলতি মূলধন সংগ্রহ করা হয় স্বল্পমেয়াদি উৎস থেকে। অন্যদিকে, দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগৃহীত হয়। উদ্দীপকে জনাব আশরাফ বিভিন্ন ধরনের বেকারি পণ্য উৎপাদন ও বিক্রয় করেন। তিনি তার ব্যবসায়ের কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি ইত্যাদি খরচ পণ্য বিক্রয়লব্ধ অর্থ দ্বারা পরিশোধের চেষ্টা করেন। অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে তিনি তা স্বল্পমেয়াদি উৎস থেকে সংগ্রহ করেন। জনাব আশরাফের চলতি মূলধন ব্যবস্থাপনা উপযুক্ততার নীতির স্বল্পমেয়াদি তহবিলের অন্তর্ভুক্ত। স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করাই' উপযুক্ততার নীতির মূল বিষয়। চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এর উৎসও কম হয়। ফলে এটি স্বল্পমেয়াদি উৎস থেকে সংগ্রহ করা উচিত। যদি চলতি ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদি উৎস হতে অর্থ সংগ্রহ করা হয়, সেক্ষেত্রে উপার্জিত আয় থেকে ঋণের সুদ পরিশোধ করা সম্ভব হবে না। সুতরাং, উদ্দীপকে জনাব আশরাফের চলতি মূলধন ব্যবস্থাপনায় উপযুক্ততার নীতির ভূমিকা গুরুত্বপূর্ণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব আশরাফের চলতি মূলধন ব্যবস্থাপনা কারবারি অর্থায়নের নীতির আলোকে ব…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর