ঋণের কিস্তি পরিশোধে অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা করো।
উত্তর: অর্থের সময়মূল্য ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করে কিস্তি পরিশোধে সহায়তা করে। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদের ক্ষেত্রে কিস্তির পরিমাণ ভিন্ন হয়। অর্থের সময়মূল্যের সাহায্যে বিভিন্ন মেয়াদের বিভিন্ন পরিমাণ ঋণের জন্য কিস্তির পরিমাণ বের করা যায়। ফলে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণও সহজ হয়। সময়মূল্য বিবেচনা না করলে ঋণের কিস্তি পরিশোধে সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে ব্যবসায়টি দেউলিয়াও হতে পারে। তাই ঋণের কিস্তি পরিশোধে অর্থের সময়মূল্যের ধারণাটি ব্যবহার করা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য · সৃজনশীল
ঋণের কিস্তি পরিশোধে অর্থের সময়মূল্যের ধারণা ব্যাখ্যা করো।
উত্তর