জনাব আকবরের ব্যবসায়ের গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের গৃহীত সিদ্ধান্তটি কী? বর্ণনা করো।
উত্তর: জনাব আকবরের ব্যবসায়ে গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের গৃহীত সিদ্ধান্তটি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে অর্থ বিনিয়োগ করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানে নগদ বহিঃপ্রবাহ হয়। অর্থ বিনিয়োগের পূর্বে বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ আন্তঃপ্রবাহ ও বিনিয়োগের নগদ বহিঃপ্রবাহ তুলনা করা হয়। নগদ আন্তঃপ্রবাহ নগদ বহিঃপ্রবাহ অপেক্ষা বেশি হলেই বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদ্দীপকে ব্যবসায়ী জনাব আকবার সর্বদা পণ্যের গুণাগুণ, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের খোঁজ রাখেন। এসব কাজ সহজে সম্পাদন করার জন্য তিনি দামি মোবাইল ফোন ক্রয় করেন। এতে তার কাজের গতিশীলতা বৃদ্ধি পায়। জনাব আকবরের মোবাইল ফোন ক্রয়ের মাধ্যমে ব্যবসায়ে নগদ বহিঃপ্রবাহ ঘটবে। আর বিনিয়োগ বা ব্যয় সিদ্ধান্ত দ্বারাই প্রতিষ্ঠানের নগদ বহিঃপ্রবাহ ঘটে। এর মাধ্যমে তিনি দীর্ঘ সময়ের জন্য আর্থিক সুবিধা পাবেন। ব্যবসায়ের নগদ আন্তঃপ্রবাহও বৃদ্ধি পাবে। তবে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে তিনি অবশ্যই নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ তুলনা করবেন। তাই বলা যায়, জনাব আকবরের দামি মোবাইল ক্রয়ের সিদ্ধান্ত অর্থায়নের ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
জনাব আকবরের ব্যবসায়ের গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর