কোম্পানি অপেক্ষা একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের তারল্য ঝুঁকি বেশি কেন? ব্যাখ্যা করো।
উত্তর: দ্রুত সময়ে নগদ অর্থের ব্যবস্থা করা যায় না বিধায় কোম্পানি অপেক্ষা একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের তারল্য ঝুঁকি বেশি। একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ে তারল্য ঝুঁকি অনেক বেশি। কারণ নগদ অর্থের প্রয়োজন হলে ব্যবসায়টির স্থাবর-অবস্থার সম্পদ সহজে বিক্রয় করা যায় না। অন্যদিকে, একজন বিনিয়োগকারী, কোনো কোম্পানির শেয়ার সহজেই সেকেন্ডারি মূলধন বাজারে বিক্রয় করে নগদ অর্থ সংগ্রহ করতে পারে। তাই কোম্পানি অপেক্ষা একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের তারল্য ঝুঁকি বেশি হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
কোম্পানি অপেক্ষা একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের তারল্য ঝুঁকি বেশি কেন? ব্যাখ্যা করো।
উত্তর

