মি. আরিফ পরবর্তীতে ব্যবসায়ের কোন ধরনের নীতি অবলম্বন করেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. আরিফ পরবর্তীতে ব্যবসায়ের অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতি অবলম্বন করেছিলেন। এ নীতি অনুযায়ী প্রতিষ্ঠানের পণ্য বৈচিত্র্যপূর্ণ হতে হয়। একটি পণ্য নিয়ে ব্যবসায় করলে ব্যবসায়ের মুনাফা না পাওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে বৈচিত্র্যপূর্ণ পণ্যের ক্ষেত্রে একটির মুনাফা দিয়ে অন্য পণ্যের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। ফলে ঝুঁকি কমে যায়। উদ্দীপকের মি: আরিফ দীর্ঘদিন যাবৎ শুধু 'নকিয়া' ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রি করে আসছেন। সম্প্রতি তার দোকানে নকিয়া ব্র্যান্ডের পাশাপাশি স্যামসাং, সিমফনি এবং সনি ব্র্যান্ডের মোবাইল পাওয়া যায়। এখানে, মি. আরিফ বৈচিত্র্যপূর্ণ পণ্যের সমাহার ঘটিয়েছেন। অর্থাৎ, শুধুমাত্র একটি পণ্য নিয়ে ব্যবসায় না করে একাধিক পণ্য নিয়ে ব্যবসায় করছেন। এর ফলে তিনি যেকোনো একটি পণ্যের মুনাফা দিয়ে অন্য পণ্যের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। এটি অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতির মূল বিষয়। সুতরাং, মি. আরিফ পরবর্তীতে ব্যবসায়ের অর্থায়নের বৈচিত্র্যায়নের নীতি অবলম্বন করেছিলেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
মি. আরিফ পরবর্তীতে ব্যবসায়ের কোন ধরনের নীতি অবলম্বন করেছিলেন? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর