উদ্দীপকে মি. মিজানকে ব্যাংক কোন ধরনের ব্যবসায় সহায়তা করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. মিজানকে ব্যাংক বৈদেশিক বাণিজ্য সম্পাদনে প্রত্যয়পত্র ও বৈদেশিক মুদ্রা বিনিময়ে সহায়তা করেছে। প্রত্যয়পত্র হলো বাণিজ্যিক ব্যাংকের এক ধরনের আর্থিক নিশ্চয়তাপত্র। এর মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে রপ্তানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। প্রত্যয়পত্র পেলে রপ্তানিকারক আমদানিকারককে পণ্য পাঠায়। উদ্দীপকের 'টোটাল ব্যাংক' একটি স্বনামধন্য ব্যাংক। সম্প্রতি ব্যাংকটি মি. মিজান নামক একজন গ্রাহকের ব্যবসায়িক প্রয়োজনে L.C. খোলাসহ দেশীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় বিনিময়ে সহায়তা করে। L.C.-এর পূর্ণরূপ হলো Letter of Credit। এটি প্রত্যয়পত্র নামে পরিচিত। অর্থাৎ, টোটাল ব্যাংক মি. মিজানকে প্রত্যয়পত্র সংগ্রহে সাহায্য করেছে। পাশাপাশি ব্যাংকটি বৈদেশিক মুদ্রার বিনিময় তথা লেনদেনেও সহায়তা করে। প্রত্যয়পত্র ইস্যু ও বৈদেশিক মুদ্রার বিনিময়ের মাধ্যমে ব্যাংকটি মি. মিজানকে আমদানি-রপ্তানিতে সাহায্য করেছে। এর ফলে দেশে বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটে। তাই বলা যায়, উদ্দীপকের মি. মিজানকে ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য সম্পাদনে সহায়তা করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে মি. মিজানকে ব্যাংক কোন ধরনের ব্যবসায় সহায়তা করেছে? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর