শাপলা ব্যাংকের কাজটি কি ব্যাংকের আয়ের উৎস সৃষ্টি করে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'শাপলা ব্যাংক' প্রদত্ত ঋণের বিপরীতে ঋণের সুদ আদায় করে ব্যাংকের আয়ের উৎস সৃষ্টি করে। ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। মুনাফা অর্জনের উদ্দেশ্যেই এটি পরিচালিত হয়। ব্যাংক জনগণের অর্থ কম সুদে আমানত হিসেবে গ্রহণ করে। জমাকৃত অর্থ ব্যাংক বেশি সুদে গ্রাহকদের ঋণ দেয়। এই দুই সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। উদ্দীপকে 'শাপলা ব্যাংক' মি. এম খানের কাছে থেকে [গণিত] লক্ষ টাকা সংগ্রহ করে, যা তার আমানতের অংশ। ব্যাংকটি মেসার্স এস ট্রেডার্সকে [গণিত] মুনাফায় ৫ লক্ষ টাকা চুক্তির মাধ্যমে ঋণ হিসেবে প্রদান করে। ব্যাংকের এই কাজটিকে বলা হয় ঋণ প্রদান। আমানত গ্রহণ ও ঋণদান ব্যাংকের প্রধান কার্যাবলি। একইসাথে ব্যাংকের আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও পরিচিত। বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস হলো ঋণের সুদ। ব্যাংকগুলো সাধারণত ব্যবসায় প্রতিষ্ঠান ও ভোক্তাদের ঋণ দেয়। এই ঋণের বিপরীতে সুদ আদায় করে যা তার আয়ের প্রধান উৎস। উদ্দীপকে 'শাপলা ব্যাংক' মি. এম খানের আমানতের বিপরীতে সুদ প্রদান করবে, যা তার খরচের উৎস। আবার, মেসার্স এস ট্রেডার্স থেকে প্রদত্ত ঋণের বিপরীতে [গণিত] হারে সুদ আদায় করবে, যা তার আয়ের প্রধান উৎস। মি. এম খানের আমানতের ওপর প্রদত্ত সুদ মেসার্স এস ট্রেডার্স হতে প্রাপ্ত সুদ অপেক্ষা কম। এটি শাপলা ব্যাংকের মুনাফা বলে বিবেচিত হবে। তাই বলা যায়, এভাবেই 'শাপলা ব্যাংক' আয়ের উৎস সৃষ্টি করবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
শাপলা ব্যাংকের কাজটি কি ব্যাংকের আয়ের উৎস সৃষ্টি করে? মতামত দাও।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর