অজয় বাবু মনে শান্তির জন্য যে ঐতিহাসিক পবিত্র স্থান ঘুরে দেখার ইঙ্গিত দিয়েছেন তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: অজয় বাবু মনে শান্তির জন্য তীর্থস্থান ঘুরে দেখেন। তীর্থস্থান দর্শনের গুরুত্ব অপরিসীম। স্বয়ং ভগবান কিংবা তাঁর অবতারের আবির্ভাব স্থানকে পুণ্যস্থান বলা হয়। কোনো দেবালয়ের স্থানও পুন্যস্থান আর পুণ্যস্থানকে বলা হয় তীর্থস্থান। এগুলো ঐতিহাসিক স্থান বলেও আখ্যায়িত। তীর্থস্থান ভ্রমণ করা একটি পুণ্য কর্ম। ধর্মপালন করার মতো তীর্থদর্শন করাও একটি পবিত্র কর্তব্য। তীর্থদর্শনে মন পবিত্র হয়, অশান্ত মন শান্ত হয়। দুঃখ দুর হয়। পুণ্যলাভ হয়। পরকালে সদ্গতি হয়। এছাড়াও ঐতিহাসিক তীর্থস্থান ভ্রমণে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। মনের প্রসারতা বাড়ে। সংকীর্ণতা দূর হয়। উদারতা বৃদ্ধি পায়। মনে আসে স্বস্তি। মহাপুরুষদের জীবনাচরণের নিদর্শন মনকে ভালো কাজে উদ্বুদ্ধ করে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
অজয় বাবু মনে শান্তির জন্য যে ঐতিহাসিক পবিত্র স্থান ঘুরে দেখার ইঙ্গি…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর