শিক্ষক বিমল বাবু হিন্দুধর্ম ক্লাসে ধর্ম ও অধর্মের পার্থক্য যে লক্ষণসমূহের মাধ্যমে বুঝিয়ে দেন তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষক বিমল বাবু হিন্দুধর্ম ক্লাসে ধর্ম ও অধর্মের পার্থক্য কিছু লক্ষণসমূহের মাধ্যমে বুঝিয়ে দেন। মনুসংহিতায় বেদ, স্মৃতি, সদাচার এবং বিবেকের বাণী এই চারটিকে ধর্মের বিশেষ লক্ষণ বলা হয়। বেদে বিশ্বাস রেখে স্মৃতিশাস্ত্রের অনুশাসন মেনে এবং মহাপুরুষের আচরিত কার্যক্রম তথা সদাচার থেকে সিদ্ধান্ত নিয়ে জীবনে চলতে হয়। আর এতেও সমস্যার সমাধান না হলে তখন নিজের বিবেকের দ্বারা সিদ্ধান্ত নিতে হয়। মনুসংহিতায় ধর্মের আরও দশটি বাহ্য লক্ষণের কথা বলা হয়েছে যার মধ্যে ধর্মের স্বরূপ প্রকাশ পেয়েছে। অর্থাৎ সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় দিয়ে ধর্মের স্বরূপ প্রকাশ পায়। যা ধর্মের বিপরীত তাই অধর্ম। উদ্দীপকে শিক্ষক বিমল বাবু ধর্ম ও অধর্ম সম্পর্কে মনুসংহিতায় বর্ণিত ধর্মের লক্ষণসমূহের দ্বারা ধর্ম ও অধর্মের পার্থক্য বুঝিয়ে দেন যা ধর্মের এই লক্ষণগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, বিমল বাবু ধর্ম ও অধর্মের পার্থক্য এ সকল লক্ষণসমূহের মাধ্যমে বুঝিয়ে দেন।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
শিক্ষক বিমল বাবু হিন্দুধর্ম ক্লাসে ধর্ম ও অধর্মের পার্থক্য যে লক্ষণ…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর