শ্রীবাস কী পালনের মাধ্যমে সমাজ ও পারিবারিক জীবনে তার বন্ধন সুদৃঢ় হয়েছে? বর্ণনা কর।
উত্তর: শ্রীবাস ধর্মানুষ্ঠান পালনের মাধ্যমে সমাজ ও পারিবারিক জীবনে তার বন্ধন সুদৃঢ় হয়েছে। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ধর্মাচারের গুরুত্ব অপরিসীম। ধর্মাচার বা ধর্মনীতি মানুষকে ভদ্র, নম্র ও বিনয়ী করে তোলে। মানবিক মূল্যবোধের এ নীতি অনুসরণ করতে হলে ধর্মাচার অনুসরণ করতে হয়। আবার ধর্মানুষ্ঠান ছাড়া ধর্মাচার তেমন ফলপ্রসূ হয় না। ধর্মাচারের মাধ্যমে সমাজ ও পারিবারিক জীবনের বন্ধন আরও সুদৃঢ় হয়। সুতরাং বলা যায় আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবন সুন্দর-সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে ধর্মানুষ্ঠান ও ধর্মাচারের নীতি অনুসরণ করা অবশ্য কর্তব্য। উদ্দীপকে শ্রীবাস বিভিন্ন ধর্মানুষ্ঠান-নামযজ্ঞ, রথযাত্রায় যায়। সে ভদ্র, নম্র ও বিনয়ী। সমাজ ও পারিবারিক জীবনে তার বন্ধন সুদৃঢ়। সুতরাং বলা যায়, ধর্মানুষ্ঠান পালনের মাধ্যমে শ্রীবাস সমাজ ও পারিবারিক জীবনে তার বন্ধন সুদৃঢ় হয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
শ্রীবাস কী পালনের মাধ্যমে সমাজ ও পারিবারিক জীবনে তার বন্ধন সুদৃঢ় হয়…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর