শুভজিতের মধ্যে কোন মহাপুরুষের আচরণিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: শুভজিতের মধ্যে শ্রীবিজয়কৃষ্ণ গোস্বামীর আচরণিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়। ধর্ম প্রচার ও মানবতার সেবায় যে সকল মনীষী স্মরণীয় হয়ে আছেন তাদের মধ্যে শ্রীবিজয়কৃষ্ণ গোস্বামী অন্যতম। কলকাতার সংস্কৃত কলেজে কিছুকাল পড়ার পর বিষয়কৃষ্ণ মেডিকেল কলেজে ভর্তি হন। এই সময় ব্রাহ্মসমাজের সঙ্গে বিজয়কৃষ্ণের যোগাযোগ ঘটে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্রের বক্তৃতা শুনে তার মনে পরিবর্তন আসে। তিনি ব্রাহ্মধর্মের প্রতি অনুরক্ত হন এবং ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। বিজয়কৃষ্ণের মেডিকেলের চূড়ান্ত পরীক্ষা যখন সামনে তখন ব্রাহ্মসমাজ থেকে ধর্ম প্রচারের ডাক এল। চিকিৎসক জীবনের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা না করে বিজয়কৃষ্ণ ব্রাহ্মধর্ম প্রচারের দায়িত্ব গ্রহণ করেন। তিনি হলেন ব্রাহ্মসমাজের আচার্য বিজয়কৃষ্ণ। ঢাকা, বরিশাল, যশোর, খুলনা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে তিনি ব্রাহ্মধর্ম প্রচার করেন। অনেককে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষাও দেন। ধর্মপ্রচারে বিজয়কৃষ্ণ শ্রীক্ষেত্র পুরী গেলে স্থানীয় কিছু ধর্মব্যবসায়ী ঈর্ষান্বিত হয়ে তাকে বিষমিশ্রিত লাড্ডু খেতে দিয়ে হত্যা করে। তেমনি বিরাজ উচ্চ শিক্ষা গ্রহণ করেও নিজের ভবিষ্যতের কথা না ভেবে দেশ ও বিদেশে বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে ধর্মপথে আনার চেষ্টা করেন। কিন্তু অসৎ ধর্মব্যবসায়ীরা তার প্রতি বিদ্বেষী হয়ে তাকে সুকৌশলে হত্যা করে। উদ্দীপকে শুভজিত মেডিকেলের একজন মেধাবী ছাত্র। সে লেখা-পড়ার পাশাপাশি একটি ধর্মীয় সংগঠনের সাথে জড়িত। মেডিকেলের চূড়ান্ত পরীক্ষার সময় তার সংগঠন থেকে ধর্মপ্রচারণার কাজে ডাক পেল। সে মেডিকেলের পরীক্ষায় অংশগ্রহণ না করে ধর্ম প্রচারের কাজে অংশগ্রহণ করে। যা শ্রীবিজয়কৃষ্ণ গোস্বামীর কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, শুভজিতের মধ্যে শ্রীবিজয় কৃষ্ণ গোস্বামীর আচরণিক বৈশিষ্ট্যের মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
শুভজিতের মধ্যে কোন মহাপুরুষের আচরণিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়? ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর