যে মহাপুরুষের প্রতিষ্ঠিত সংগঠনের সাথে রঞ্জন বাবুর সংগঠনের সাদৃশ্য রয়েছে তার মুখ্য উদ্দেশ্য বিশ্লেষণ করো।
উত্তর: স্বামী স্বরূপানন্দের প্রতিষ্ঠিত সংগঠনের সাথে রঞ্জন বাবুর সংগঠনের সাদৃশ্য রয়েছে। তার মুখ্য উদ্দেশ্য বিশ্লেষণ করা হলো - অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী স্বরূপানন্দ। অযাচক অর্থ হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে অর্থ না চাওয়া। এটাই এই সংগঠনের আদর্শ। এর মাধ্যমে চরিত্র গঠন হয়। কারো মুখাপেক্ষী না হয়ে নিজেই নিজের দায়িত্বভার নেয়ার মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠার ওপর জোর দেয়া হয়। যা উদ্দীপকের রনির ক্ষেত্রেও দেখা যায়। এইভাবে স্বাবলম্বী হয়ে সমাজের জন্য কাজ করাই এ সংগঠনের মূল উদ্দেশ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে চরিত্র গঠন, সমাজসংস্কার, ব্রহ্মচর্য, স্বাবলম্বী হয়ে ওঠা ও জগতের কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখাই হচ্ছে-এর প্রধান বৈশিষ্ট্য। এর সারকথা হলো নিজে ভালো মানুষ হওয়া এবং অপরকে ভালো মানুষ হতে সহায়তা করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে একটা সুন্দর সমাজ গড়ে ওঠে এর মাধ্যমে। মানুষের প্রধান লক্ষ্য মোক্ষলাভ। মোক্ষলাভের জন্য নিজের পাশাপাশি জগতের কল্যাণ সাধন করা দরকার। সবার ভালো ও সহায়তায় একটা ভালো সমাজ গড়ে তোলা সম্ভব। অযাচক আশ্রম তথা স্বরূপানন্দের মতাদর্শ এক্ষেত্রে অত্যন্ত গুরুত্ববহ। তাঁর এই সংগঠনে যোগদানের মধ্য দিয়ে চারিত্রিক দৃঢ়তা ও স্বাবলম্বী হওয়ার মাধ্যমে চরিত্র গঠন করতে হবে। এর মাধ্যমে ব্রহ্মচর্য, সমাজসংস্কার ও জগতের কল্যাণ সম্ভব। অযাচক আশ্রমের আদর্শ গ্রহণের মাধ্যমে নিজের পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়ন ও সংস্কারে ভূমিকা রাখতে পারে, তাই সঠিক উন্নয়নের জন্য তাঁর মতাদর্শ অনেক গুরুত্বপূর্ণ।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
যে মহাপুরুষের প্রতিষ্ঠিত সংগঠনের সাথে রঞ্জন বাবুর সংগঠনের সাদৃশ্য র…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর