সবিতাদেবীর কাজটির গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সবিতাদেবীর কাজটির তথা পণাতীর্থস্থানে স্নান করার গুরুত্ব অপরিসীম। নিচে পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো- সুনামগঞ্জ জেলার তাহিরপুর গ্রামে পণাতীর্থস্থানটি অবস্থিত। পণাতীর্থে মহাপ্রভু শ্রীচৈতন্যের পার্ষদ শ্রীমৎ অদ্বৈত প্রভুর জন্মস্থান। এটি লাউড় পাহাড়ে অবস্থিত। চৈত্রমাসে বারুণীস্নানে এখানে বহু মানুষের সমাবেশ হয়। সাধক পুরুষ অদ্বৈত প্রভুর মা লাভাদেবীর গঙ্গাস্নানের খুব ইচ্ছে হলো। কিন্তু শারীরিক অসামর্থ্যের কারণে তিনি গঙ্গাস্নানে যেতে পারেননি। অদ্বৈত প্রভু তাঁর মায়ের ইচ্ছে পূরণের জন্য যোগসাধনাবলে পৃথিবীর সমস্ত তীর্থের পুণ্যজল এক নদীর মধ্যে নিয়ে আসেন। এই জলধারাটিই পুরনো রেণুকা নদী। বর্তমানে এটি যাদুকাটা নদী নামে প্রবাহিত। সুনামগঞ্জের তাহিরপুর থানার এই নদীর তীরে পণাতীর্থে প্রতি বছর বারুণী স্নানে বহু লোকের সমাগম হয়। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, পারিবারিক ও সামাজিক জীবনে পণাতীর্থের গুরুত্ব অপরিসীম।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সবিতাদেবীর কাজটির গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর