বৈদিক পূজা অর্চনা কীভাবে করা হতো? তা ব্যাখ্যা কর।
উত্তর: বৈদিক পূজাপদ্ধতি ছিল যোগ বা হোমভিত্তিক। বৈদিক উপাসনা রীতিতে প্রতিমা পূজা ছিল না। হোমানল বা অগ্নির মাধ্যমে বেদের মন্ত্র উচ্চারণ করে অন্যান্য দেবতাকে আহ্বান করা হতো। অগ্নিকে বলা হয়েছে তিনি যজ্ঞের পুরোহিত, দীপ্তময়, দেবগণের আহ্বানকারী ঋত্বিক। বৈদিক ঋষিরা- বিশ্বব্রহ্মাণ্ডের কর্মকাণ্ডকে একটি বৃহৎ যজ্ঞ বলে মনে করতেন। তাই তাদের যজ্ঞকর্ম বিশ্বযজ্ঞের প্রতীক হয়ে উঠেছিল। যজ্ঞের মাধ্যমে বৈদিক ঋষিরা দেব-দেবীর সান্নিধ্য লাভ করতেন।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বৈদিক পূজা অর্চনা কীভাবে করা হতো? তা ব্যাখ্যা কর।
উত্তর