দৃশ্যকল্প-২ এ উল্লিখিত পূজার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লেখিত মন্দিরের পূজাটি হলো কুমারী পূজা। মেয়েকে মাতৃজ্ঞানে ভাবনার মধ্যে দিয়ে কুমারী পূজা করা হয়। কুমারী পূজায় মূলত কুমারী কন্যাকে আদ্যাশক্তির প্রতীকরূপে পূজা করা হয়। আমরা জানি, নারীকে মাতৃরূপে ভাবনা মহামায়ার শ্রেষ্ঠ উপাসনা। সাধক শ্রীরামকৃষ্ণ বলেছেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর প্রকৃষ্ট প্রকাশ, ইনিই আমাদের মা। তান্ত্রিক মতে সব কুমারীই দেবীর প্রতীক। নারীকে মাতৃরূপে ভাবনা হিন্দুসাধনা-পূজার একটা বড় দিক। কুমারী পূজায় মধ্য দিয়ে দেবী দুর্গারই পূজা করা হয়। এর মাধ্যমে নারীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়। কুমারী পূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ পূজা যা দুর্গাপূজার অঙ্গ হিসেবে বিবেচিত। শাস্ত্র অনুসারে সাধারণত এক বছর থেকে ১৬ বছরের অজাতপুষ্প কোনো মেয়েকে এ দিন দেবীরূপে পূজা করা হয়। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-২ এ লক্ষ করা যায়। কুমারী পূজায় ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে। পরিশেষে বলা যায়, কুমারী পূজার মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ কারণে এই পূজার গুরুত্ব অপরিসীম।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত পূজার গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর