"ধর্মীয় আচার-অনুষ্ঠান মানুষের পারিবারিক ও সামাজিক জীবনকে প্রভাবিত করে।" উক্তিটি বিমল ও শ্যামলের জীবনের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "ধর্মীয় আচার-অনুষ্ঠান মানুষের পারিবারিক ও সামাজিক জীবনকে প্রভাবিত করে।"- উক্তিটি যথার্থ। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ধর্মাচারের গুরুত্ব অপরিসীম। ধর্মাচার বা ধর্মনীতি মানুষকে ভদ্র, নম্র ও বিনয়ী করে তোলে। মানবিক মূল্যবোধের এ নীতি অনুসরণ করতে হলে ধর্মাচার অনুসরণ করতে হয়। আবার ধর্মানুষ্ঠান ছাড়া ধর্মাচার তেমন ফলপ্রসূ হয় না। ধর্মাচারের মাধ্যমে সমাজ ও পারিবারিক জীবনের বন্ধন আরও সুদৃঢ় হয়। উদ্দীপকে দেখা যায়, বিমল ও শ্যামল দুজনেই স্কুলের ছাত্র। তারা একে অপরের প্রতিবেশী। বিমল নম্র ও ভদ্র। সে নিয়মিত পূজা করে, বড়দের সম্মান করে এবং সুশৃঙ্খল জীবনযাপন করে। অপরদিকে শ্যামল দুষ্ট ও উচ্ছৃঙ্খল স্বভাবের। সে ধর্ম কর্মে অমনোযোগী, বড়দের অসম্মান করে। এ ক্ষেত্রে বিমল নিয়মিত ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে বলে সে নম্র, ভদ্র ও বড়দের সম্মান করে। আর শ্যামল নিয়মিত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে না বলে সে দুষ্ট, অভদ্র ও বড়দের অসম্মান করে। সুতরাং বলা যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান মানুষের পারিবারিক ও সামাজিক জীবনকে প্রভাবিত করে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"ধর্মীয় আচার-অনুষ্ঠান মানুষের পারিবারিক ও সামাজিক জীবনকে প্রভাবিত ক…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর