রাখাল বাবুর পালনকৃত আশ্রমটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: রাখাল বাবুর আশ্রমটি হলো সন্ন্যাস আশ্রম। নিচে পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো- আশ্রম জীবনে চতুর্থ পর্যায়ে আসে সন্ন্যাসের কথা। এ সময় পঁচাত্তর থেকে একশ বছরের মধ্যে জীবনধারণের শাস্ত্রীয় নির্দেশ আছে। সন্ন্যাসী জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বরচিন্তাতেই মগ্ন থাকবেন। শুধুমাত্র দুপুরবেলায় আহারের সামগ্রী লোকালয় থেকে সংগ্রহ করবেন। বাকি দুবেলা দুধ, ফল ইত্যাদি সংগ্রহ করে স্বল্প পরিমাণে আহার করবেন। আশ্রয়হীন অবস্থায় মন্দিরে দেবালয়ে ক্ষণকালের জন্য আশ্রয় নিতে পারেন। পোশাক-পরিচ্ছদ থাকবে নিতান্তই সাধারণ। অতীত জীবনের স্মৃতি সব পরিহার করে একমনে একধ্যানে ঈশ্বরচিন্তায় মগ্ন থাকবেন। শাস্ত্রবচনে জানা যায় 'দণ্ডগ্রহণমাত্রেণ নরো নারায়ণো ভবেৎ।' অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলেই মানুষ নারায়ণ বা দেবতা হয়ে যায়। তবে সন্ন্যাসের মূল প্রতিপাদ্য হচ্ছে 'কর্মফলাসক্তি ও ভোগাসক্তি ত্যাগ'। উদ্দীপকে রাখাল বাবু সংসারের সবকিছু ত্যাগ করে আশ্রয়হীন অবস্থায় বিভিন্ন মন্দিরে মন্দিরে অবস্থান করেন। তিনি সারাক্ষণ ঈশ্বর চিন্তায় নিজেকে ব্যস্ত রাখেন। লোকালয় থেকে তিনি যে খাবার সংগ্রহ করেন তাই খেয়ে কোনমতে বেঁচে থাকেন। যা সন্ন্যাস আশ্রমের সাথে মিল রয়েছে। সুতরাং বলা যায়, রাখাল বাবু সন্ন্যাস আশ্রম পালন করে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রাখাল বাবুর পালনকৃত আশ্রমটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর