শেয়ারFacebookWhatsApp

উৎপল বাবুর সংগঠনটির সাথে পাঠ্যপুস্তকের কোন সংগঠনের মিল রয়েছে। ব্যাখ্যা কর।

উত্তর: উৎপল বাবুর সংগঠনটির সাথে পাঠ্যপুস্তকের 'সৎসঙ্গ' সংগঠনের মিল রয়েছে। আত্মিক উন্নয়নে ঠাকুর অনুকূলচন্দ্রের অবদান অপরিসীম। মানুষ যাতে সৎ পথে থাকে ও সৎ চিন্তা করে সেজন্য ঠাকুর অনুকূলচন্দ্র পাবনার হিমাইতপুরে প্রতিষ্ঠা করেন 'সৎসঙ্গ' আশ্রম। এর মাধ্যমে তিনি তার অনুসারীদের আত্মিক উন্নতির জন্য ব্রহ্মজ্ঞান লাভে সহায়তা করতেন। দলে দলে লোক তাকে গুরু মেনে এই সঙ্ঘে যোগ দিতে লাগল। তিনি এই সঙ্ঘের মাধ্যমে ধর্মের সাথে কর্মের সংযোগ ঘটান। সৎসঙ্গের আদর্শ হচ্ছে- ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয় বরং বিজ্ঞানসিদ্ধ জীবনসূত্র। ভালোবাসাই মহামূল্য যা দিয়ে শান্তি কেনা যায়। এই সঙ্গের পাঁচটি মূলনীতি হচ্ছে যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী ও সদাচার। আর এ সঙ্ঘের মূল স্তম্ভ হিসেবে শিক্ষা, কৃষি, শিল্প ও সুবিবাহ নীতিগুলো অনুশীলিত হচ্ছে। এমনিভাবে ধর্ম ও বিজ্ঞানকে একত্রিত করে জীবন গঠনই সৎসঙ্গীদের আদর্শ। তার ছড়া, কবিতা, প্রার্থনা, গীত, সংকীর্তন গান এগুলো বিশেষ খ্যাতি লাভ করেছে। সৎসঙ্গ চায় আদর্শ মানুষ, আদর্শ গৃহী, আদর্শ ধর্মযাজক। তার দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধর্মের ঐক্য প্রতিষ্ঠায় নন্দিত হচ্ছে। উদ্দীপকে দেখা যায়, উৎপল বাবু একটি ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটি ধর্ম ও বিজ্ঞানকে একীভূত করে আদর্শ মানুষ তৈরিতে সাহায্য করে। যা পাঠ্যপুস্তকের 'সৎসঙ্গ' সংগঠনের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উৎপল বাবুর সংগঠনের সাথে পাঠ্যপুস্তকের 'সৎসঙ্গ' সংগঠনের মিল রয়েছে।

SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

উৎপল বাবুর সংগঠনটির সাথে পাঠ্যপুস্তকের কোন সংগঠনের মিল রয়েছে। ব্যাখ…

উদ্দীপক

উৎপল বাবু একটি ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটি ধর্ম ও বিজ্ঞানকে একীভূত করে আদর্শ মানুষ তৈরিতে সাহায্য করে। অন্যদিকে, শেখর বাবু দেব-দেবীর আরাধনার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য পেতে চান। তিনি মনে করেন, যে যেভাবেই আরাধনা করুক না কেন শেষ পর্যন্ত এক ঈশ্বরের নিকটই পৌঁছাবে।

Comilla · 2023

উত্তর

অগ্নিকে দাহিকাশক্তির অধিকারী বলা হয়।

উত্তর

যুক্তিহীনবিচারেণ ধর্মের হানি ঘটে। বিজ্ঞানমনস্ক সুধীজন সনাতন ধর্মের প্রচলিত পূজা-পার্বণ, ধ্যানধারণা ইত্যাদি নিয়ে চিন্তাভাবনা করে এর সংস্কার করতে চান। এই সংস্কার যদি যুক্তিসংগত হয় তাহলে ধর্ম ও ধার্মিক উভয়েই উপকৃত হবে। যেমন- রাজা রামমোহন রায়ের ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা। অপরদিকে যদি এই সংস্কার বা বিচার যুক্তিহীন হয় তাহলে ধর্মের হানি ঘটবে। তাই বলা হয়, 'যুক্তিহীনবিচারেণ ধর্মহানিঃ প্রজায়তে'।

উত্তর

উৎপল বাবুর সংগঠনটির সাথে পাঠ্যপুস্তকের 'সৎসঙ্গ' সংগঠনের মিল রয়েছে। আত্মিক উন্নয়নে ঠাকুর অনুকূলচন্দ্রের অবদান অপরিসীম। মানুষ যাতে সৎ পথে থাকে ও সৎ চিন্তা করে সেজন্য ঠাকুর অনুকূলচন্দ্র পাবনার হিমাইতপুরে প্রতিষ্ঠা করেন 'সৎসঙ্গ' আশ্রম। এর মাধ্যমে তিনি তার অনুসারীদের আত্মিক উন্নতির জন্য ব্রহ্মজ্ঞান লাভে সহায়তা করতেন। দলে দলে লোক তাকে গুরু মেনে এই সঙ্ঘে যোগ দিতে লাগল। তিনি এই সঙ্ঘের মাধ্যমে ধর্মের সাথে কর্মের সংযোগ ঘটান। সৎসঙ্গের আদর্শ হচ্ছে- ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয় বরং বিজ্ঞানসিদ্ধ জীবনসূত্র। ভালোবাসাই মহামূল্য যা দিয়ে শান্তি কেনা যায়। এই সঙ্গের পাঁচটি মূলনীতি হচ্ছে যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী ও সদাচার। আর এ সঙ্ঘের মূল স্তম্ভ হিসেবে শিক্ষা, কৃষি, শিল্প ও সুবিবাহ নীতিগুলো অনুশীলিত হচ্ছে। এমনিভাবে ধর্ম ও বিজ্ঞানকে একত্রিত করে জীবন গঠনই সৎসঙ্গীদের আদর্শ। তার ছড়া, কবিতা, প্রার্থনা, গীত, সংকীর্তন গান এগুলো বিশেষ খ্যাতি লাভ করেছে। সৎসঙ্গ চায় আদর্শ মানুষ, আদর্শ গৃহী, আদর্শ ধর্মযাজক। তার দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধর্মের ঐক্য প্রতিষ্ঠায় নন্দিত হচ্ছে। উদ্দীপকে দেখা যায়, উৎপল বাবু একটি ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনটি ধর্ম ও বিজ্ঞানকে একীভূত করে আদর্শ মানুষ তৈরিতে সাহায্য করে। যা পাঠ্যপুস্তকের 'সৎসঙ্গ' সংগঠনের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উৎপল বাবুর সংগঠনের সাথে পাঠ্যপুস্তকের 'সৎসঙ্গ' সংগঠনের মিল রয়েছে।

উত্তর

শ্রীরামকৃষ্ণের উপদেশের আলোকে শেখর বাবুর চিন্তার যৌক্তিকতা রয়েছে। শাস্ত্রবচনে উল্লেখ রয়েছে, 'একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি'। অর্থাৎ দেব-দেবী ঈশ্বরের এক বা একাধিক শক্তি বা গুণের প্রকাশ। বস্তুত হিন্দুধর্মে বিভিন্ন মতাদর্শের অনুসরণ করা হয়ে থাকে। শাক্ত, বৈষ্ণব, তান্ত্রিক প্রভৃতি মতাদের্শের অনুসারীরা ভিন্ন ভিন্ন উপায়ে সাধনা করে থাকেন। তবে সব সাধনপথেই সিদ্ধিলাভ করা যায়। কেননা, সব মতের লক্ষ্য একটাই, ঈশ্বরলাভ করা। ব্রহ্মই একমাত্র আরাধ্য। মনীষী শ্রীরামকৃষ্ণ বলেছেন, 'যত মত, তত পথ'। অর্থাৎ ঈশ্বর সম্পর্কে বিভিন্ন মত যেমন রয়েছে তেমনি তাকে পাওয়ার পথও বিভিন্ন। এ কারণে আমাদের সকল মতের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। শ্রীরামকৃষ্ণের এই আদর্শ মানুষকে সব ধর্মমতের প্রতি শ্রদ্ধা পোষণ করার শিক্ষা দেয়। পরিশেষে বলা যায়, পথ মূল বিষয় নয়, মূল বিষয় হলো নিষ্ঠা।নিষ্ঠার সাথে সাধনা করলে সব পথেই ঈশ্বরকে লাভ করা যায়। উদ্দীপকে শেখর বাবু দেব-দেবীর আরাধনার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য পেতে চান। তিনি মনে করেন, যে যেভাবেই আরাধনা করুক না কেন শেষ পর্যন্ত এক ঈশ্বরের নিকটই পৌঁছাবে। সুতরাং বলা যায়, ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমর উপদেশের আলোকে শেখর বাবুর চিন্তার যৌক্তিকতা রয়েছে।
SSCহিন্দুধর্ম ও নৈতিক শিক্ষাপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সেঁজুতি সূর্য ও বায়ুদেবের পূজা করে। তবে সে প্রচলিত পদ্ধতিতে পূজা না করে যজ্ঞকর্মের মাধ্যমে এদের পূজার আয়োজন করে। অনেকেই তার এই পদ্ধতি পছন্দ করে না। তবে সে এতে কিছু মনে করে না। সে মনে করে এঁদের প্রতি সবারই কৃতজ্ঞ থাকা উচিত। অন্যদিকে তীর্থদের বাড়িতে প্রতিবছর একটি নির্দিষ্ট তিথিতে ঈশ্বরের এক বিশেষ শক্তির পূজা করা হয়। তারা বিশ্বাস করে এই শক্তির পূজা করলে সাপ এবং শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়।

Mymensingh · 2023

ক
যিনি প্রকাশ পান, যিনি ভাস্বর তাকে কী বলা হয়?
খ
সর্বজনীন পূজা বলতে কী বোঝায়?
গ
সেঁজুতি কোন শ্রেণির দেবতার পূজা করে? বর্ণনা কর।
ঘ
সেঁজুতি ও তীর্থ কি একই শ্রেণির দেবতার পূজা করে? পাঠ্যের আলোকে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সর্বজনীন পূজা বলতে কী বোঝায়?

সর্বজনীন পূজা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যিনি প্রকাশ পান, যিনি ভাস্বর তাকে কী বলা হয়?

যিনি প্রকাশ পান, যিনি ভাস্বর তাকে কী বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বসন্ত রোগের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রাবণ মাসের শুক্লপক্ষে রূপা দেবী এক বিশেষ শক্তির পূজা করেন। এ পূজায় বিভিন্ন রকমের ঠান্ডাজাতীয় ফলের প্রয়োজন হয়। এছাড়া তিনি পূজার অন্যান্য নিয়ম-কানুনও সঠিকভাবে অনুসরণ করেন। অন্যদিকে, তার বান্ধবী শিখা দেবী সন্তান লাভের প্রত্যাশায় হেমন্তকালে ঈশ্বরের এক বিশেষ শক্তির পূজার আয়োজন করেন। শুধু তাই নয় এই পূজার মাধ্যমে তিনি একদিকে বিনয়ী অন্যদিকে অন্যায় অবিচারের প্রতি সোচ্চার হওয়ার প্রেরণা পান।

Mymensingh · 2023

ক
দুর্গ কাকে বলে?
খ
দেবী দুর্গাকে ত্রিনয়না বলা হয় কেন?
গ
রূপা দেবী যে বিশেষ শক্তির পূজা করেন তাঁর পরিচয় বর্ণনা কর।
ঘ
শিখা দেবীর আয়োজিত পূজার গুরুত্ব ও প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দেবী দুর্গাকে ত্রিনয়না বলা হয় কেন?

দেবী দুর্গাকে ত্রিনয়না বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.দুর্গ কাকে বলে?

দুর্গ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রীতিদের গ্রামে প্রতিবছর বসন্ত ঋতুতে একটি ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রাধা-কৃষ্ণের পূজা করা হয়। পরস্পর-পরস্পরকে আবির দিয়ে রাঙিয়ে দেওয়া হয়। এতে নারী-পুরুষসহ সকল বর্ণের মানুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি উপলক্ষ্যে বিভিন্ন এলাকায় গান-বাজনা, মেলা প্রভৃতির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যেন এক মিলনমেলায় পরিণত হয়।

Mymensingh · 2023

ক
বাংলাদেশের বিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয় কোন জেলায়?
খ
রথযাত্রা কীভাবে সাম্যের শিক্ষা দেয়?
গ
প্রীতিদের গ্রামে প্রতিবছর কোন ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়? ব্যাখ্যা কর।
ঘ
প্রীতিদের গ্রামে প্রতিবছর যে ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয় তার কোনো প্রভাব আছে কী? পাঠ্যের আলোকে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.রথযাত্রা কীভাবে সাম্যের শিক্ষা দেয়?

রথযাত্রা কীভাবে সাম্যের শিক্ষা দেয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের বিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয় কোন জেলায়?

বাংলাদেশের বিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয় কোন জেলায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সেঁজুতি ও তীর্থ কি একই শ্রেণির দেবতার পূজা করে? পাঠ্যের আলোকে যুক্তি দাও।সেঁজুতি কোন শ্রেণির দেবতার পূজা করে? বর্ণনা কর।সর্বজনীন পূজা বলতে কী বোঝায়?যিনি প্রকাশ পান, যিনি ভাস্বর তাকে কী বলা হয়?শিখা দেবীর আয়োজিত পূজার গুরুত্ব ও প্রভাব বিশ্লেষণ কর।রূপা দেবী যে বিশেষ শক্তির পূজা করেন তাঁর পরিচয় বর্ণনা কর।দেবী দুর্গাকে ত্রিনয়না বলা হয় কেন?দুর্গ কাকে বলে?প্রীতিদের গ্রামে প্রতিবছর যে ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয় তার কোনো প্রভাব আছে কী?প্রীতিদের গ্রামে প্রতিবছর কোন ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়? ব্যাখ্যা কর।রথযাত্রা কীভাবে সাম্যের শিক্ষা দেয়?বাংলাদেশের বিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয় কোন জেলায়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।