দুঃখ-কষ্ট থেকে মুক্তির জন্য গ্রামবাসীরা যে বিশেষ দেবীর পূজা করে, উক্ত দেবীর পরিচয় পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: দুঃখ-কষ্ট থেকে মুক্তির জন্য গ্রামবাসীরা দুর্গাদেবীর পূজা করা হয়। দুর্গা দেবীর পরিচয় পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো-দেবী দুর্গা দশভুজা। তাঁর দশটি ভুজ বা হাত বলেই তাঁর এই নাম। তাঁর দশটি হাত তিনটি চোখ রয়েছে। এজন্য তাঁকে ত্রিনয়না বলা হয়। তাঁর বাম চোখ চন্দ্র, ডান চোখ সূর্য এবং কেন্দ্রীয় বা কপালের উপরে অবস্থিত চোখ - জ্ঞান বা অগ্নিকে নির্দেশ করে। তাঁর দশ হাতে দশটি অস্ত্র রয়েছে যা শক্তির প্রতীক এবং শক্তিধর প্রাণী সিংহ তাঁর বাহন। সিংহ শক্তির ধারক। দুর্গা দেবীর গায়ের রং অতসী ফুলের মতো সোনালি হলুদ। তিনি তাঁর দশ হাত দিয়ে দশদিক থেকে সকল অকল্যাণ দূর করেন এবং আমাদের কল্যাণ করেন। দেবী দুর্গার ডানদিকে পাঁচ হাতের অস্ত্রগুলো যথাক্রমে ত্রিশূল, খড়গ, চক্র, বাণ ও শক্তি। বামদিকের পাঁচ হাতের অস্ত্রগুলো হলো খেটক (ঢাল), পূর্ণচাপ (ধনুক), পাশ, অঙ্কুশ, ঘণ্টা, পরশু (কুঠার)। এ সকল অস্ত্র দেবী দুর্গার অসীম শক্তি ও গুণের প্রতীক। উদ্দীপকে দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য গ্রামবাসী এক বিশেষ দেবীর পূজা করে। এ পূজাটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। ধনী-গরীব শ্রেণিভেদে নতুন জামা কাপড় পরে এ উৎসবে অংশগ্রহণ করে। যা দুর্গা পূজাকে নির্দেশ করে। তাই বলা যায়, দুঃখ-কষ্ট থেকে মুক্তির জন্য গ্রামবাসীরা দুর্গা দেবীর পূজা করে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দুঃখ-কষ্ট থেকে মুক্তির জন্য গ্রামবাসীরা যে বিশেষ দেবীর পূজা করে, উক…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর