অজয় বাবুর কর্মের ধরন পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: অজয় বাবু নিষ্কাম কর্ম করেন। পাঠ্যবইয়ের আলোকে এ কর্ম সম্পর্কে ব্যাখ্যা করা হলো- কর্ম দুই প্রকারের আছে। সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মে কর্তা কর্ম করেন কোনো প্রকার ফলের আশা না রেখে। ব্যক্তি মনে করেন কর্মের কর্তা আমি নই, কর্মকাণ্ড আমার নয়। নিষ্কাম কর্মের ফল কর্মকর্তাকে স্পর্শ করে না। নিষ্কাম কর্মই যোগসাধনার ক্ষেত্রে কর্মযোগ। সকাম কর্মে বন্ধন হয় আর নিষ্কাম কর্মে মোক্ষ লাভ হয়। কর্মকে যোগে পরিণত করে তা অনুশীলন করলে অভীষ্ট মোক্ষলাভ সম্ভব। জীবনের সর্বোচ্চ লক্ষ হচ্ছে মোক্ষলাভ। মোক্ষলাভ হলে জীবের আর পুনর্বার মানব শরীরে জন্মগ্রহণ করতে হয় না। নিষ্কাম কর্মে ফলাকাঙ্ক্ষা বর্জন করে কর্মফল ঈশ্বরে যুক্ত করা হয়। এতে মোক্ষ লাভ সম্ভব হয়। গীতায় শ্রীকৃষ্ণ মোক্ষলাভ সম্পর্কে বলেছেন। মোক্ষলাভ যুক্ত নিষ্কাম কর্ম ঈশ্বরের প্রিয়। নিষ্কাম কর্মকারী ব্যক্তির মোক্ষলাভ অর্জন হলে তার আর পুনর্জন্ম হয় না। উদ্দীপকে দেখা যায়, অজয় বাবু পরিবারের প্রতি তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। সমাজে পাঠশালা ও হাসপাতাল নির্মাণে সহায়তা করেন। যা নিষ্কাম কর্মকে নির্দেশ করে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
অজয় বাবুর কর্মের ধরন পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর