উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: মাস্টার্স সম্পন্ন করার পর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে, আব্দুল্লাহ "শ্রীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে" গণিতের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। তার বেতন প্রদান করার জন্য স্কুল কর্তৃপক্ষ তাকে একটি ব্যাংক হিসাব খুলতে বললে তিনি তার বাসার পাশেই অবস্থিত "আলফা" ব্যাংকে একটি হিসাব খুলেন। আলফা ব্যাংকটি সুদ গ্রহণ ও প্রদানে বিশ্বাসী। অন্যদিকে তার সহকর্মী রাতুলের 'বিটা' ব্যাংকে হিসাব আছে যেখানে আমানত গ্রহণ ও ঋণদান প্রক্রিয়া আলফা ব্যাংক হতে ভিন্ন। Q. আলফা ব্যাংকটি কোন ধরনের ব্যাংক হতে পারে?
ক. বিশেষায়িত ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
গ. বিনিয়োগ ব্যাংক
ঘ. সমবায় ব্যাংক
উত্তর: বাণিজ্যিক ব্যাংক
SSC ফিন্যান্স ও ব্যাংকিং Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · Board papers · MCQ