উদ্দীপকের কোম্পানিটির লভ্যাংশ নীতি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কোম্পানিটি প্রথমে স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি ও পরবর্তীতে লভ্যাংশ প্রদান অনুপাত নীতি অনুসরণ করেছে। স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি অনুযায়ী, কোম্পানি প্রতিবছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা লভ্যাংশ দিয়ে থাকে। অপরদিকে, লভ্যাংশ প্রদান অনুপাত নীতি অনুযায়ী কোম্পানি অর্জিত মুনাফার কত অংশ লভ্যাংশ প্রদান করবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে লভ্যাংশ প্রদান করে থাকে। উদ্দীপকের কোম্পানিটি শেয়ারহোল্ডারদের প্রতিবছর শেয়ারপ্রতি ১৫ টাকা লভ্যাংশ দিয়ে আসছিল। এক্ষেত্রে কোম্পানিটি লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতিটি অনুসরণ করেছিল। কিন্তু এ বছর লাভবেশি হওয়ায় উক্ত কোম্পানি অর্জিত মুনাফার ৫০% লভ্যাংশ প্রদান করে। সেক্ষেত্রে কোম্পানিটি লভ্যাংশ প্রদান অনুপাত নীতিটি অনুসরণ করে। উদ্দীপকের কোম্পানিটি প্রতিবছর শেয়ারমালিকদের শেয়ারপ্রতি ১৫ টাকা লভ্যাংশ প্রদান করলেও এ বছর লাভ বেশি হওয়ায় স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতিটি অনুসরণ করেনি। তাই এ বছর কোম্পানিটি অধিক লাভ হওয়ার কারণে অর্জিত মুনাফার ৫০% লভ্যাংশ প্রদান করে। তবে পূর্বের শেয়ারপ্রতি লভ্যাংশের পরিমাণ ঠিক রেখে অতিরিক্ত ৫০% ঘোষণা করেনি। কেবল অর্জিত মুনাফার ৫০% লভ্যাংশ প্রদান করে। অর্থাৎ এক্ষেত্রে কোম্পানিটি লভ্যাংশ প্রদান অনুপাত নীতিটি অনুসরণ করেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের কোম্পানিটি প্রথমে স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি এবং পরবর্তীতে। লভ্যাংশ প্রদান অনুপাত নীতিটি অনুসরণ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের কোম্পানিটির লভ্যাংশ নীতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর