উদ্দীপকের নিরাপদ ব্যবস্থাটির সাথে মুদ্রার সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নিরাপদ ব্যবস্থা তথা ব্যাংকের সাথে মুদ্রার পরিপূরক সম্পর্ক বিদ্যমান। মুদ্রা বিনিময় মাধ্যম হিসেবে সবার কাছে গ্রহণীয় এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। অন্যদিকে, ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি অর্থ জমা, তোলা ও ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। মূলত অর্থ বা মুদ্রাকে কেন্দ্র করেই ব্যাংকের যাবতীয় কার্যক্রম সম্পাদিত হয়। উদ্দীপকে অর্থ ও অন্যান্য সম্পদের নিরাপদ ব্যবস্থা হিসেবে ব্যাংককে ইঙ্গিত করা হয়েছে। এক্ষেত্রে ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান হলো-অর্থ বা মুদ্রা। মুদ্রা প্রচলনের পর এর নিরাপত্তা ও গতিশীলতায় ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত। মুদ্রা প্রচলন হওয়ার পরই ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়েছে। মুদ্রার মাধ্যমেই ব্যাংক গ্রাহকের সঞ্চয় সংগ্রহ করে ও ঋণ দেয়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ, ঋণদানসহ বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে। আর মুদ্রা প্রচলনের 'কারণেই ব্যাংকের পক্ষে এসব কাজ করা সম্ভব হচ্ছে। আবার ব্যাংক ব্যবস্থার প্রচলনের কারণে মুদ্রার মাধ্যমে লেনদেন অনেক বেড়েছে। কেননা ব্যাংকের সহায়তায় মুদ্রা সংরক্ষণ, মুদ্রা স্থানান্তর এবং মুদ্রার মাধ্যমে লেনদেন নিষ্পত্তি সহজ হয়েছে। তাই বলা যায়, মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা একে অপরের পরিপূরক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের নিরাপদ ব্যবস্থাটির সাথে মুদ্রার সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
