"আয় কম হলেও সুমনের তুলনায় রিমনের বিনিয়োগটি অধিক নিরাপদ"- উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: আয় কম হলেও সুমনের সাধারণ শেয়ারের তুলনায় রিমনের বন্ডে বিনিয়োগটি অধিক নিরাপদ- এর সাথে আমি একমত। সাধারণ শেয়ারে বিনিয়োগকারীরা কোম্পানির প্রকৃত মালিক হিসেবে গণ্য হয়। এ ধরনের শেয়ারে আয়ের হার নির্দিষ্ট থাকে না। ফলে অধিক আয়ের সম্ভাবনা থাকে। অপরদিকে, বন্ডের বিপরীতে কোম্পানি সাধারণত স্থায়ী সম্পত্তি বা দলিলপত্র জামানত হিসেবে রাখে। তাই। বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে কোনো সমস্যা হয় না। উদ্দীপকে সুমন সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন। তাই তার বিনিয়োগ খাতটিতে ঝুঁকি ও আয় দুটিই বেশি। অপরদিকে, রিমনের বিনিয়োগের বিপরীতে নিশ্চয়তা আছে যে, বিনিয়োগকৃত প্রতিষ্ঠানটি বিলুপ্ত হলেও বিনিয়োগের অর্থ ফেরত পেতে কোনো সমস্যা হবে না। বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, রিমন বন্ডে বিনিয়োগ করেছেন। সাধারণ শেয়ারে বিনিয়োগকারীদের আয় প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকলেও আয় হার নির্দিষ্ট না থাকায় কোম্পানি মুনাফা না হলে লভ্যাংশ না পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কোম্পানির অবসায়নে তাদের দাবি সবার শেষে মেটানো হয়। ফলে বিনিয়োগের নিরাপত্তা কম। অপরদিকে, বন্ডে ঝুঁকি কম থাকায় বন্ডমালিকদের আয় হার কম হয়। তবে কোম্পানি বিলুপ্ত হলে সবার আগে বন্ডে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করা হয়। তাছাড়া বন্ডের বিপরীতে কোম্পানি জামানত রাখে বিধায় কোম্পানি বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করতে না পারলে এসব সম্পদ বিক্রি করে বিনিয়োগকারীরা তাদের অর্থ আদায় করতে পারে। তাই বলা যায়, আয় কম হলেও সুমনের সাধারণ শেয়ারে বিনিয়োগের তুলনায় রিমনের বন্ডে বিনিয়োগটি অধিক নিরাপদ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
"আয় কম হলেও সুমনের তুলনায় রিমনের বিনিয়োগটি অধিক নিরাপদ"- উদ্দীপকের …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর