ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি অনুযায়ী উদ্দীপকের ব্যাংকিং কার্যক্রম মূল্যায়ন করো।
উত্তর: ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তার নীতির আলোকে 'ক' ব্যাংকটির ঋণ প্রদান কার্যক্রম সম্পূর্ণ যৌক্তিক। গ্রাহকের অর্থ ও ঋণ হিসেবে প্রদত্ত অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংক নিরাপত্তা নীতির আলোকে ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা যাচাই করে থাকে। এজন্য ঋণ প্রদানের পূর্বে ব্যাংককে ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা, সততা, তথ্যের নির্ভুলতা ও বিশ্বাস যোগ্যতা ভালোভাবে যাচাই করতে হয় এবং প্রয়োজনে পর্যাপ্ত জামানত গ্রহণ করতে হয়। উদ্দীপকে 'ক' ব্যাংক গ্রাহককে ঋণ প্রদানের সময় যথার্থ সাবধানতা নিশ্চিত করে। ব্যাংকটি ঋণের বিপরীতে গ্রাহকের স্থাবর ও অস্থাবর সম্পত্তি জামানত হিসেবে সংরক্ষণ করে। অর্থাৎ 'ক' ব্যাংকটি ঋণ প্রদানে নিরাপত্তার নীতি যথাযথভাবে অনুসরণ করে যাচ্ছে। নিরাপত্তার নীতি অনুসরণ করলে ব্যাংকের আমানত ও ঋণ কার্যক্রম ঝুঁকিমুক্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। এতে খেলাপি ঋণের পরিমাণ কমে এবং ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে। ফলে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে অধিক মুনাফা অর্জন করা সম্ভব হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি অনুযায়ী উদ্দীপকের ব্যাংকিং কার্যক্রম মূল…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর