একজন বিনিয়োগকারী হিসেবে তুমি কীভাবে অর্থের সময়মূল্যের ধারণাটি ব্যবহার করবে?
উত্তর: একজন বিনিয়োগকারী হিসেবে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে আমি অর্থের সময়মূল্যের ধারণাটি ব্যবহার করব। এক্ষেত্রে কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের পূর্বে অন্য কোনো বিকল্প প্রকল্পের সুযোগ ব্যয় নির্ধারণ করব। পরবর্তীতে অর্থের সময়মূল্য ধারণা যেমন- বিধি-৭২ ভবিষ্যতে প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করব। আবার, বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সময় ক্ষেত্রবিশেষ ভবিষ্যৎ প্রত্যাশিত নগদ প্রবাহকে বর্তমান মূল্যে হিসাব করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করব। এভাবে একজন বিনিয়োগকারী হিসেবে আমি অর্থের সময়মূল্য ধারণাটি ব্যবহার করব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য · সৃজনশীল
একজন বিনিয়োগকারী হিসেবে তুমি কীভাবে অর্থের সময়মূল্যের ধারণাটি ব্যবহার করবে?
উত্তর