ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থায়ন ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: অর্থায়ন ব্যবস্থাপনা বলতে তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনাকে বোঝায়। কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে, কোথায় কীভাবে বিনিয়োগ করলে কারবারের সর্বোচ্চ মুনাফা হবে, সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নই হলো অর্থায়ন ব্যবস্থাপনা। এটি একজন ব্যবসায়ীকে সবচেয়ে কাঙ্ক্ষিত উৎস থেকে তহবিল সংগ্রহ করে সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগে সহায়তা করে। ফলে ব্যবসায় প্রতিষ্ঠানে সর্বোচ্চ মুনাফা অর্জন সম্ভব হয়। তাই ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থায়ন ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থায়ন ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর