আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলির আলোকে জনাব মামুনের গৃহীত সিদ্ধান্ত কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলির আলোকে জনাব মামুনের গৃহীত সিদ্ধান্তটি বিনিয়োগ সিদ্ধান্ত। স্থায়ী সম্পত্তি ক্রয়সংক্রান্ত সিদ্ধান্তকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে। প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় নির্বাহ অর্থাৎ মেশিন ও আসবাবপত্র ক্রয়, কারখানা নির্মাণ ব্যয় ইত্যাদি বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। উদ্দীপকে জনাব মামুন একটি উৎপাদনকারী কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তিনি কোম্পানির পণ্য উৎপাদনে সহায়তার জন্য একটি মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নেন। অর্থাৎ তিনি স্থায়ী সম্পদ ক্রয়ের সিদ্ধান্ত নেন। আর স্থায়ী সম্পত্তি ক্রয়সংক্রান্ত সিদ্ধান্ত বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। এ সিদ্ধান্তের আওতায় প্রকল্পের নগদ বহিঃপ্রবাহের সাথে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করে প্রকল্পের লাভজনকতা নির্ণয় করা হয়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মামুনের গৃহীত সিদ্ধান্তটি আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলির বিনিয়োগ সিদ্ধান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলির আলোকে জনাব মামুনের গৃহীত সিদ্ধান্ত ক…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর