শেয়ার বিনিয়োগের তুলনায় বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে তারল্য ঝুঁকি বেশি কেন?
উত্তর: শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগের ফলে প্রয়োজনে তা দ্রুত নগদায়ন করতে না পারার সম্ভাবনাকে তারল্য ঝুঁকি বলে। তারল্য ঝুঁকি সাধারণত যে বাজারে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার প্রভৃতি কেনা-বেচা হয় সে বাজারের আকার ও কাঠামোর ওপর নির্ভর করে। শেয়ার বিনিয়োগকারীরা যেকোনো সময় শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে নগদায়ন করতে পারে, যা বন্ড বিনিয়োগকারীরা দ্রুত নগদায়ন করতে পারে না। তাই শেয়ারে বিনিয়োগের তুলনায় বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে তারল্য ঝুঁকি বেশি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
শেয়ার বিনিয়োগের তুলনায় বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে তারল্য ঝুঁকি বেশি কেন?
উত্তর

