করতোয়া ব্যাংক কর্তৃক জনাব রফিককে ঋণের অর্থ প্রদানের প্রক্রিয়াটি ব্যাংকিং কার্যাবলির আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের জনাব রফিককে করতোয়া ব্যাংক যে ঋণ প্রদান করেছে, তার মাধ্যমে ব্যাংক ঋণ আমানত সৃষ্টির কার্য সম্পাদন করেছে। ব্যাংক অনেক সময় ঋণগ্রহীতাদের সরাসরি ঋণ না দিয়ে ঋণগ্রহীতাদের নামে একটি আলাদা ঋণ হিসাব খুলতে বলে, যাকে ঋণ আমানতি হিসাব বলে। ঋণ আমানতি হিসাব খোলা হলে ঋণগ্রহীতা তার প্রয়োজন অনুযায়ী উক্ত হিসাব হতে চেক কেটে টাকা উত্তোলন করতে পারে। এ ধরনের হিসাবের মাধ্যমে ব্যাংক নতুনভাবে ঋণ আমানত সৃষ্টি করে থাকে। উদ্দীপকে জনাব রফিক করতোয়া ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ব্যাংক একটি হিসাবের মাধ্যমে তার ঋণ মঞ্জুর করে এবং অর্থ স্থানান্তর করে। পরবর্তীতে জনাব রফিক উক্ত হিসাব থেকে প্রয়োজনমাফিক অর্থ উত্তোলন করতে পারবেন। অর্থাৎ এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন হিসাব হলো ঋণ আমানতি হিসাব। ঋণ আমানতি হিসাবের মাধ্যমে ঋণ মঞ্জুর করলে, ব্যাংক ঋণের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। এ হিসাবের মাধ্যমে প্রথমে ঋণের অর্থ গ্রাহকের হিসাবে ক্রেডিট বা জমা করা হয়। এরপর ঋণগ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে, সেটা ঐ হিসাবে ডেবিট করা হয়। এভাবে করতোয়া ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টির কাজ সম্পাদন করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
করতোয়া ব্যাংক কর্তৃক জনাব রফিককে ঋণের অর্থ প্রদানের প্রক্রিয়াটি ব্য…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর