চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝায়?
উত্তর: চলতি মূলধন ব্যবস্থাপনার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে। চলতি বিনিয়োগ সিদ্ধান্ত হলো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি আর্থিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করা হয় প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য কী পরিমাণ কাঁচামাল ক্রয় করা প্রয়োজন এবং সেই কাঁচামাল কেনার অর্থ কোন উৎস থেকে সংগ্রহ করা হবে। অর্থাৎ চলতি মূলধনের সঠিক ব্যবস্থাপনাসংক্রান্ত সিদ্ধান্তই হলো চলতি বিনিয়োগ সিদ্ধান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১ : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন · সৃজনশীল
চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝায়?
উত্তর