উদ্দীপকের ঋণ সুবিধা বাণিজ্যিক ব্যাংকের একটি প্রধান কাজ- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঋণ সুবিধা প্রদান বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ ও প্রধান কাজ। ব্যাংক গ্রাহকদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে। সেক্ষেত্রে জমাতিরিক্ত ঋণ সুবিধার মাধ্যমে হিসাবধারী তার ব্যাংক হিসাবে জমাকৃত অর্থের চেয়েও অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে। অর্থাৎ গ্রাহকের হিসাবে পর্যাপ্ত টাকা না থাকলেও ব্যাংক নির্দিষ্ট সীমা পর্যন্ত অতিরিক্ত অর্থ উত্তোলনের অনুমতি দেয়। উদ্দীপকে রিতার 'গড়াই' ব্যাংকে এমন একটি হিসাব রয়েছে, যেখানে জমার ওপর কোনো সুদ প্রদান করা হয় না। তবে প্রয়োজনের সময় জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা দেওয়া হয়। এ ধরনের সুবিধাকে জমাতিরিক্ত ঋণ সুবিধা বলা হয়। ব্যবসায়ীরা অনেক সময় চলতি মূলধনের সংকটে পড়তে পারে। তখন ব্যাংক জমাতিরিক্ত সুবিধার মাধ্যমে গ্রাহককে সাময়িক ঋণ প্রদান করা হয়, ফলে ব্যবসায় কার্যক্রম বাধাগ্রস্ত হয় না। এ ঋণের অর্থ সুদসহ পরিশোধ করতে হয়, যা বাণিজ্যিক ব্যাংকের আয়ের অন্যতম প্রধান উৎস। তাই বলা যায়, উদ্দীপকের ঋণ সুবিধা বাণিজ্যিক ব্যাংকের একটি প্রধান কাজ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকের ঋণ সুবিধা বাণিজ্যিক ব্যাংকের একটি প্রধান কাজ- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর