আধুনিক ব্যাংকিং ব্যবস্থা কীভাবে জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করে থাকে?
উত্তর: আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক নতুন নতুন পণ্য ও সেবা সৃষ্টি করে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করে। এ ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক এটিএম থেকে ২৪ ঘণ্টার যেকোনো সময় নগদ টাকা উত্তোলন করতে পারেন। ক্রেডিট কার্ড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নগদ টাকা ছাড়াই পণ্য ক্রয় করতে পারেন। এছাড়া মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই ব্যাংকিং সেবা নিতে পারছেন। এসব আধুনিক ব্যাংকিং সেবা জনগণের জীবনযাত্রার মানোন্নয়নও সহজ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · Board papers · সৃজনশীল
আধুনিক ব্যাংকিং ব্যবস্থা কীভাবে জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করে থাকে?
উত্তর