রাকিব ক্লাসে মাহিনের ব্যাপারে গোপনে অন্য বন্ধুদের নিকট নানান ধরনের খারাপ মন্তব্য করে। রাকিবের কর্মকান্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: রাকিবের কর্মকাণ্ডে গিবতের বিষয়টি ফুটে উঠেছে। গিবত আরবি শব্দ। এর অর্থ পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে দুর্নাম করা, সমালোচনা করা, অপরের দোষ প্রকাশ করা, কুৎসা রটনা করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে। প্রচলিত অর্থে অসাক্ষাতে কারও দোষ বলাকে গিবত বলা হয়। রাকিব মাহিনের অনুপস্থিতিতে বন্ধুদের কাছে তার সম্পর্কে খারাপ মন্তব্য করেছে তাই এটি গিবতের অন্তর্ভুক্ত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
রাকিব ক্লাসে মাহিনের ব্যাপারে গোপনে অন্য বন্ধুদের নিকট নানান ধরনের খারাপ মন্তব্য করে। রাকিবের কর্মকান্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর