রফিক তার সম্পত্তির একটি অংশ বছরের শেষে নির্দিষ্ট ব্যক্তিদের প্রদান করে। রফিকের কর্মকাণ্ডের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: রফিকের কর্মকাণ্ডে যাকাত নির্দেশিত হয়েছে। নিচে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করা হলো- ইসলামি অর্থব্যবস্থার উৎসগুলোর মধ্যে যাকাত হলো অন্যতম। এর ওপর ইসলামি রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ও জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভরশীল। এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনীর সম্পদ পুঞ্জীভূত না থেকে দরিদ্র লোকদের হাতেও যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত ও শক্তিশালী হয়। আর্থিকভাবে অসচ্ছল লোকগুলো ধীরে ধীরে সচ্ছল হতে থাকে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
রফিক তার সম্পত্তির একটি অংশ বছরের শেষে নির্দিষ্ট ব্যক্তিদের প্রদান করে। রফিকের কর্মকাণ্ডের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর