নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: হাসান সাহেব একজন ব্যবসায়ী। বর্তমানে তিনি ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকার সম্পদের মালিক। তিনি তার সম্পদ থেকে ২.৫% হারে গরীব মিসকিনদের দেন। Q. হাসান সাহেবের দান ইসলামের কততম স্তম্ভের অন্তর্ভুক্ত?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তর: তৃতীয়
ব্যাখ্যা: সঠিক উত্তর : গ) তৃতীয় তথ্য : উদ্দীপকে হাসান সাহেব তাঁর সম্পদের ২.৫% হারে গরিব-মিসকিনদের দান করেন, যা ইসলামি শরিয়তে 'যাকাত' হিসেবে পরিগণিত। ইসলামের ৫টি মূল স্তম্ভ রয়েছে; যথা- কালিমা (ঈমান), সালাত (নামাজ), যাকাত, সাওম (রোজা) ও হজ। এই ক্রম অনুযায়ী যাকাত হলো ইসলামের তৃতীয় স্তম্ভ। তাই হাসান সাহেবের দান ইসলামের তৃতীয় স্তম্ভের অন্তর্ভুক্ত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · Board papers · MCQ
