সুন্নাতে যায়িদাহ কী? উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর: সুন্নাতে যায়িদাহ হলো অতিরিক্ত সুন্নত। পরিভাষায়, যেসব কাজ নবি (স.) করেছেন বলে প্রমাণিত তবে তিনি সর্বদা তা পালন করতেন না, বরং কখনো করতেন আবার কখনো ছেড়ে দিতেন এসব কাজকে সুন্নাতে যায়িদাহ বলা হয়। নবি (স.) এরূপ কাজ করার জন্য উম্মতকে উৎসাহিত করেছেন। তবে এ ব্যাপারে তিনি তাগিদ করেননি এবং তা না করলে গুনাহ হয় না। যেমন- আসর ও এশার ফরজের পূর্বে চার রাকআত সুন্নাত নামাজ আদায় করা।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
সুন্নাতে যায়িদাহ কী? উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর