তকদিরে বিশ্বাস করতে হবে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: তকদিরে বিশ্বাস গুরুত্বপূর্ণ। কারণ, তকদিরে বিশ্বাস ইমানের অন্যতম অঙ্গ। আল্লাহ তায়ালা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনিই তকদিরের ভালোমন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তা-ই সে করতে পারবে না। বরং মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা সাধনা করবে। অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তায়ালার ওপর ভরসা করবে। কারণ, তকদিরের ভালোমন্দ একমাত্র আল্লাহ তায়ালার হাতে। মনেপ্রাণে এরূপ বিশ্বাস স্থাপন না করলে ইমান থাকে না। এরূপ বিশ্বাস করাকে তকদির বলে। ইমানের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে তকদির অন্যতম। তাই তকদিরে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
তকদিরে বিশ্বাস করতে হবে কেন? ব্যাখ্যা করো।
উত্তর