'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।
উত্তর: পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তান্ডবলীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করাকে সন্ত্রাসবাদ বলে। জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়। বলা যায়, এ দুটি পরস্পর বিপরীত। রাজ্য জয়, ক্ষমতা দখল, সম্পদের লোভ, খুন-খারাবি, লুটতরাজ এবং অন্যায় রক্তপাত জিহাদের উদ্দেশ্য নয়। বরং মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে আসা এবং জুলুম ও শোষণের অবসান ঘটিয়ে ইনসাফ ও ন্যায়ের সুশীতল ছায়াতলে নিয়ে আসাই জিহাদের উদ্দেশ্য। মানুষকে সত্যনিষ্ঠ ও নৈতিকগুণে গুণান্বিত করাও জিহাদের অন্যতম উদ্দেশ্য। অন্যদিকে, বর্তমান যুগে জিহাদের নামে যেভাবে বোমাবাজি, জঙ্গিবাদ, খুন-খারাবি ও নিরীহ লোকজনকে হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং এটা সন্ত্রাসেরই নামান্তর।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।
উত্তর