সজিব মিয়া সরকারি রাস্তার দুই পাশে দশটি আমের চারা রোপণ করেন। সজিব মিয়ার কাজে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: সজবি মিয়ার কাজে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে। বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষা ব্যাখ্যা- বৃক্ষরোপণ পুণ্যের কাজ। বৃক্ষরোপণের দ্বারা মানুষ আর্থিকবাবে লাভবান হয়। পরিবেশ সংরক্ষিত থাকে। পাশাপাশি আখিরাতেও প্রতিদান পাওয়া যাবে। মহানবি (স.) আমাদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। মানুষের উৎপাদিত ফল, ফসলে পশুপাখি ও অন্য মানুষেরও হক রয়েছে। উৎপাদিত ফল, ফসল থেকে কোনো প্রাণী কিছু ভক্ষণ করলে তা বিনষ্ট হয় না। বরং তা সদকা হিসেবে আবাদকারীর আমলনামায় লেখা হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
সজিব মিয়া সরকারি রাস্তার দুই পাশে দশটি আমের চারা রোপণ করেন। সজিব মিয়ার কাজে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর