নিয়তকে সকল কাজের সফলতার মূল বলা হয় কেন?
উত্তর: নিয়ত অর্থ ইচ্ছা বা সংকল্প। আল্লাহর সন্তুটি লাভের উদ্দেশ্যে কোনো কাজ করার আন্তরিক ইচ্ছাকে নিয়ত বলে, ইসলামে নিয়তকে সকল কাজের সফলতার মূল বলা হয়। কারণ মানুষের সকল কাজ নিয়ত বা উদ্দেশ্যের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ তায়ালা পরকালে নিয়ত অনুযায়ী কাজের ফলাফল দিবেন। নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও মানুষ তার পুরস্কার পাবে। আর যদি মন্দ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। এমনকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করলে কিংবা ভালো কাজ করলে তাতে কোনো সওয়াব হবে না। তাই মানুষের সকল কাজ নিয়তের বিশুদ্ধতার ওপর নির্ভরশীল। এজন্যই নিয়তকে সকল কাজের সফলতার মূল বলা হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
নিয়তকে সকল কাজের সফলতার মূল বলা হয় কেন?
উত্তর