ছাত্র-শিক্ষক সম্পর্কে আলি (রা.) কী বলেছেন?
উত্তর: পুত্র ও পিতার মাঝে যেমন উত্তরাধিকারের সম্পর্ক আছে, ছাত্র-শিক্ষকের মাঝেও তেমন সম্পর্ক বিদ্যমান। তাই আমরা এই সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হব। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি (রা.) বলেছেন, “যার কাছে আমি একটি শব্দও শিখেছি আমি তার দাস। তিনি ইচ্ছা করলে আমাকে বিক্রি করতে পারেন কিংবা আযাদ করে দিতে পারেন কিংবা ইচ্ছা করলে দাস বানিয়েও রাখতে পারেন।” তাই তাঁর মতে ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো ভৃত্য-মুনিব সম্পর্ক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
ছাত্র-শিক্ষক সম্পর্কে আলি (রা.) কী বলেছেন?
উত্তর