জামাআতে নামায আদায় করতে হবে কেন?
উত্তর: মহানবি হযরত মুহাম্মদ (স.) জামাআতের সাথে সালাত আদায় করার গুরুত্ব বর্ণনা করেছেন। তিনি বলেন, জামায়াতে সালাত আদায় করলে একাকি আদায় করার চাইতে সাতাশ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এছাড়া পবিত্র কুরআনের বহু স্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, “আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো।” (সূরা আল-বাকারা, আয়াত : ৪০) উক্ত আয়াতের মাধ্যমে জামাআতে সালাত আদায়ের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। সর্বোপরি জামাআতে সালাত আদায় করার কারণে দৈনিক পাঁচবার মুসলমানগণ একস্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। একে অপরের খোঁজখবর নিতে পারে। সুখে-দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। ইত্যাদি কারণে জামাআতে সালাত আদায় করতে হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
জামাআতে নামায আদায় করতে হবে কেন?
উত্তর